বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নারীদের রমজান প্রস্তুতি

Author

জারিয়াতুল হাফসা , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ পাঠ: ৩৪ বার

নারীদের রমজান প্রস্তুতি

রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসছে পবিত্র রমজান মাস। এই মাসের জন্য মহানবী (সা.) দুই মাস আগে থেকে মানসিক প্রস্তুতি শুরু করতেন। নারী-পুরুষ সবার এই মাসে ইবাদতের প্রতি বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত। এখানে রমজান উপলক্ষে নারীদের বিশেষ কয়েকটি প্রস্তুতির কথা তুলে ধরা হলো-

>> কারণ প্রতিবছরই প্রাকৃতিক কারণে প্রাপ্তবয়স্ক নারীদের কিছু রোজা কাজা করতে হয়। সেগুলো আদায় না করে থাকলে শাবান মাসে দ্রুত আদায় করে নেওয়া উচিত।

>> রমজানের দিনগুলোর জন্য আগে থেকেই কাজের তালিকা তৈরি করে নেওয়া উচিত। রমজানে নারীদের সাধারণত বাসায় সাহরি-ইফতার তৈরি করতে হয়, কাজও সম্পাদন করতে হয়, তাই আগে থেকে পরিকল্পনা না করলে ইবাদতের সময় বের করা কঠিন হয়ে যাবে।

>> বিশেষ করে নামাজ আদায় কোরআন তিলাওয়াত, হাদিস অধ্যয়ন, ইসলামি জ্ঞানার্জনের জন্য বিশেষ রুটিন রাখা উচিত।

>> রমজানে দানের অনেক ফজিলত রয়েছে। বাড়ির পুরুষ কর্তার ওপর নির্ভর না করে সামর্থ্য থাকলে নারীরাও দান-সদকা করতে পারেন। এর জন্য এখন থেকে প্রস্তুতি থাকা চাই।

>> নারীরা স্বভাবগতভাবে একটু বেশি কথা বলেন এবং পরনিন্দাও বেশি করেন। রমজানে এসব পরিহার করা উচিত। রোজার পবিত্রতা নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে।

>> রমজান ও রোজা বিষয়ে নারীদের অনেক জরুরি মাসায়েল রয়েছে, সেগুলো এখন থেকে জানা এবং রমজানে যথাযথভাবে মানার সংকল্প করতে হবে। বিশেষ করে ঋতুমতী, গর্ভবতী ও স্তন্যদায়িনীদের সম্পর্কিত মাসায়েলগুলো জানতে হবে।

লেখক: সম্পাদকীয় পর্ষদ সদস্য, প্রশিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দৈনিক ইত্তেফাক, আলোকিত বাংলাদেশ, আজকের পত্রিকা পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।