বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ঢাবিতে ফোন চুরি

Author

মোঃ সিফাতুল্লাহ তাসনীম , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৪ পাঠ: ৩১ বার

প্রতি বছর রমজান এলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেন মোবাইল ফোন চুরির হিড়িক পড়ে যায়। গত মাত্র ৮ দিনে ঢাবির ছেলেদের আবাসিক হলগুলোর অন্যতম হাজী মুহম্মদ মুহসীন হল থেকে বিভিন্ন সময়ে পাঁচটি ফোন চুরির ঘটনা ঘটেছে। সকাল আটটা থেকে দশটা এ সময়ের মধ্যেই চুরি হয়েছে ফোনগুলো। কেবল মুহসীন হল নয়, অন্যান্য হলেও রমজান এলেই ফোন চুরির ঘটনা বেড়ে যায়। সেহরি শেষে শিক্ষার্থীরা যখন বিশ্রাম করে, সে সময়টিকে কাজে লাগিয়ে এসব মোবাইল ফোন চুরি করে নেয় কোনো দুষ্টু চক্র। এখনো পর্যন্ত কোনো চোর ধরা না পড়ায় হলের আবাসিক শিক্ষার্থীরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। এ সমস্যা সমাধানে সচেতন শিক্ষার্থীদের সতর্ক থাকার পাশাপাশি হল প্রশাসনের তদারকি বৃদ্ধি করা প্রয়োজন। একইসঙ্গে চুরি হওয়া ফোনগুলো যাতে থানায় জিডি করার মাধ্যমে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা যেতে পারে, সে বিষয়েও প্রশাসনের সহযোগিতা কাম্য।

মো. সিফাতুল্লাহ তাসনীম
ঢাকা বিশ্ববিদ্যালয়

লেখক: কার্যনির্বাহী সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।