বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

অনুরাগী

Author

মুহাম্মদ শাফায়াত হুসাইন , কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬ পাঠ: ৩৬ বার

 অনুরাগী

 মুহাম্মদ শাফায়াত হুসাইন

সৃষ্টি হয়ে অন্য সৃষ্টি কে বাসিবে ভালো
সৃষ্টির সেবায় পাবে পরিত্রাণ জানি
তৃষ্ণার্থ সমাজে দাও প্রেম,প্রীতি,পানি
প্রেমহীন মর্তে ভক্তি,স্নেহ দীপ জ্বালো।
প্রেমিকের রক্তে থাকে প্রণয়ের আলো
প্রেমি প্রেম গুপ্ত রেখে নাহি হয় মানি
দেহ মন দিয়ে করে সেবা নয় হানি
চক্ষু জলে ব্যক্ত প্রেম দূর হয় কালো।
প্রীতি ছাড়া স্বার্থপর, নহে অনুরাগী
প্রণয়ী শঁপে জীবন পরের সেবায়
মরেও মরে না প্রেমি হয় কীর্তিমান।
প্রেম প্রীতির জীবন গড়তে বিবাগী
মর্তে মানব অসুখী হতে এটা দায়
স্বর্গে ফল পেতে করো প্রেম ভিক্ষা দান।
লেখক: উপ-দপ্তর সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।