শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

পালাবদলের গান গেয়েই যাই

Author

ইকরামুল হক শাহ , সরকারি কমার্স কলেজ

প্রকাশ: ২ আগস্ট ২০২৫ পাঠ: ১০৪ বার

পালাবদলের গান গেয়েই যাই

লেখকঃইকরাম আকাশ

ক্ষোভে মনের গহীনে অগ্ন্যুৎপাত ঘটছে; তা বোঝানোর উপায় নেই। চারিদিকের এত দমফাটা কান্না, বুক চাঁপড়ে উঠে। এত কোলাহল এবং অপরাধের মাত্রা বেড়েছে যেনো তা দেখার কেউই নেই। মানুষ কী পরিমাণ নিরীহ হয়ে জনজীবনের অথৈ সাগরে দৌদুল্যমান হয়ে ভাসছে, তা এই সুশীল সমাজের কেউ জানেই না। লোক দেখানো কর্মকাণ্ড দেখিয়ে কেউ কেউ মানুষের বাহবা কুঁড়িয়ে গদি সামলানোর পাঁয়তারা করে। তা আর কতকাল? মানুষ বুঝেও বুঝে না কারণ আশায় বুক বেঁধে রেখেছে এইবার না হয় আমাদের কিছু একটা হবে! এই সুযোগের সদ্ব্যব্যবহার করে উচ্চাসনে আসীন হয় কতিপয় ব্যক্তিবর্গ যাদের নেই নিষ্ঠা, সময়োপযোগী ব্যবস্থা, দূরদর্শিতা বরঞ্চ নিজের চর্বি মোটাতাজাকরণে ব্যস্ত যেখানে আমজনতার অস্তিত্ব তুচ্ছ। পালাবদলের গান গেয়েই যাই, রদবদল হয় কিন্তু ভাগ্যের শিকেয় চাকা ঘোরে না। তাই বলা চলে, নিজের খেয়ে বনের মোষ তাড়ানোতে ব্যস্ততাই আমাদের কর্ম।

লেখক: উপ-দপ্তর সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২ আগস্ট ২০২৫ তারিখে দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।