বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও সুষম উন্নয়নে: নোয়াখালী বিভাগ এখন সময়ের দাবি

Author

মো রনি চৌধুরী , premier University, Chittagong

প্রকাশ: ১ মে ২০২৬ পাঠ: ২৬ বার

​​প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও সুষম উন্নয়নে: নোয়াখালী বিভাগ এখন সময়ের দাবি

মো: রনি চৌধুরী : ​বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের এক প্রাচীন ও গৌরবোজ্জ্বল জনপদ নোয়াখালী। ব্রিটিশ আমল থেকেই এই অঞ্চল শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তবে স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও উন্নয়নের সুষম বন্টন এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের দৌড়ে এই অঞ্চলটি এখনো তার প্রাপ্য মর্যাদা পায়নি। দীর্ঘ সময় ধরে নোয়াখালীকে কেন্দ্র করে একটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের দাবি জানিয়ে আসছে এ অঞ্চলের আপামর জনতা। বর্তমান সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় এবং জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যের সাথে এই দাবি সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ।

​নোয়াখালীকে বিভাগ করার দাবি কেবল আঞ্চলিক আবেগ নয়, বরং এর পেছনে রয়েছে অকাট্য ভৌগোলিক ও অর্থনৈতিক যুক্তি। বর্তমানে বৃহত্তর নোয়াখালীর (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর) সাধারণ মানুষকে ছোটখাটো প্রশাসনিক কাজেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম যেতে হয়। এতে সময় ও অর্থ দুটিরই অপচয় ঘটে। নোয়াখালীকে বিভাগীয় সদর দপ্তর করা হলে এই তিন জেলাসহ চাঁদপুর ও নিকটবর্তী অঞ্চলের কোটি মানুষের ভোগান্তি লাঘব হবে।প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে সরকার দ্রুত নোয়াখালীকে বিভাগ ঘোষণা করবে—এটাই আজ কোটি মানুষের প্রত্যাশা।

লেখক: কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক, অন্যান্য।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।