বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ জানানোর সুযোগ রাখুন

Author

আখতার হোসেন আজাদ , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯ পাঠ: ২৯ বার

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য-উদ্দেশ্য একজন নাগরিকদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ-চরিত্রবান হিসেবে গড়ে তোলে দেশ ও মানবতার কল্যাণে কাজে লাগানোর দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা। কিন্তু বর্তমানে কতিপয় হীনমন্য কু-রূচীশীল শিক্ষক, সহপাঠীর জন্য সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মনের ভেতর আতঙ্ক বিরাজ করছে। পিতৃতুল্য শিক্ষাগুরুদের থেকেও রেহাই মিলছে না। শিক্ষকের দ্বারা ছাত্রদের বলাৎকার, ছাত্রীদের যৌন হয়রানি ভাবিয়ে তুলছে বাবা মায়ের হৃদয়কে। শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানকে পাঠিয়ে বাবা-মায়ের মনের ভেতর দুরুদুরু করে তার মেয়েটি সম্ভ্রম নিয়ে ঘরে ফিরতে পারবে কি না? তার ছেলে সুস্থভাবে ঘরে ফিরে আসতে পারবে কি না? আবার অতিমাত্রায় নোংরা রাজনীতি চর্চার জন্য রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা হুমকি-ধামকিও নিত্য দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পত্র-পত্রিকা খুললেই চোখের সামনে ভেসে আসছে এসব অনাকাঙ্ক্ষিত জঘন্য বিষয়গুলো।
তবে একটি বিষয়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সহপাঠী বা শিক্ষক তার হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য প্রথম দিকে বিভিন্নভাবে ইশারা-ইঙ্গিত বা অশোভন কথাবার্তা বলে থাকে। লোক-লজ্জার ভয়ে অনেকই চুপচাপ থাকে সম্মানহানীর ভয়ে। কিন্তু এই চুপ থাকাকেই পুঁজি করে অসভ্যরা নিজেদের কু-কর্ম সাধন করে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে যদি অভিযোগ জানানোর ব্যবস্থা থাকে তবে তাতে অনেকাংশেই হেনস্তার শিকার থেকে রেহাই মিলবে। বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের অনুরোধ করছি।

লেখক: প্রতিষ্ঠাকালীন সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২০ এপ্রিল ২০১৯ তারিখে দৈনিক ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত।
প্রকাশিত: দৈনিক ভোরের কাগজ
Paper Cutting
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।