বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

মাদকমুক্ত হোক ময়মনসিংহে শহীদের স্মৃতিসৌধ

Author

আজহারুল ইসলাম পিয়াস , Islamic University, Kushtia

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ পাঠ: ৫১ বার

‎ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে প্রকাশ্যে চলছে মাদক বিক্রি ও সেবন। ব্রিজের পাশেই পাটগুদাম মোড়ে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ দায়িত্বরত থাকলেও মাদক কারবার যেন সেখানে ওপেন সিক্রেট! রাষ্ট্রীয় সম্পদ হিসেবে স্মৃতিসৌধে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা জোরদারের কথা থাকলেও সেখানে দেখা মিলছে না কোনো নিরাপত্তাকর্মীর। ফলে মাদক ব্যবসাকে কেন্দ্র করে চুরি, ছিনতাইসহ ভয়াবহ এক অপরাধচক্র গড়ে উঠেছে। রাত নামলেই চক্রটি আরও সক্রিয় হয়ে ওঠে। যা সাধারণ মানুষের মনে অস্থিরতা, আতঙ্ক এবং জনজীবনকে চরম ভোগান্তিতে ফেলেছে! জনভোগান্তি লাঘব এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তদারকি নিশ্চিত করতে হবে। এসব মাদক কারবার ও অপরাধচক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

লেখক: প্রচার সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৪ আগস্ট ২০২৬ তারিখে দৈনিক খবরের কাগজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।