শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

বিসর্জন মানেই শেষ নয়

Author

শুভ কর্মকার , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ পাঠ: ৮২ বার

বিসর্জন মানেই আবারও ৩৬৫ দিনের অপেক্ষা, আবারও দিন গোনা, আবারও মায়ের আগমনের নতুন স্বপ্ন দেখা। নতুন করে পরিকল্পনা, নতুন আয়োজন, নতুন উদ্দীপনা আর মাকে ঘিরে একরাশ ভালোবাসা নিয়ে আবারও এক হওয়ার প্রতীক্ষা। বিসর্জনের পর শুরু হয় স্মৃতিচারণের পালা। গত বছরের সঙ্গে নতুন বছরের তুলনা, পুরোনো দিনের গল্প, একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর ফিরে দেখা। সকলের সঙ্গে আড্ডা, হাসি-ঠাট্টা, আনন্দ আর মিলনায়তনজুড়ে নতুন নতুন পসরা সাজানোর ব্যস্ততা—সবকিছু মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি।

আবেগ আর স্মৃতির মেলবন্ধনে সাত বছরের সুখস্মৃতিগুলো বারবার মনের কোণে দোলা দেয়। চোখের সামনে ভেসে ওঠে কত পরিচিত মুখ, কত না বলা কথা, কত হাসি, কত আনন্দ, কত অভিমান আর ভালোবাসায় জড়িয়ে থাকা মুহূর্ত। সময় পেরিয়ে যায়, বছর বদলে যায়, কিন্তু কিছু স্মৃতি চিরকাল হৃদয়ের গভীরে অমলিন থেকে যায়। পুজো হয়তো মাত্র পাঁচ দিনের, কিন্তু এই পাঁচ দিনের গল্প ছড়িয়ে থাকে সারা বছর, এমনকি সারা জীবন জুড়ে। এই কয়েকটি দিনের আনন্দ, আবেগ, ভালোবাসা আর একসঙ্গে থাকার অনুভূতি হয়ে ওঠে আমাদের জীবনের এক অমূল্য সম্পদ।পুজো মানে শুধু দেবী আরাধনা নয়; পুজো মানে সংস্কৃতি, সংস্কার, ঐতিহ্য, একতা, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বন্ধন। পুজো শেখায় ত্যাগ, ধৈর্য, দায়িত্ববোধ ও একে অপরের পাশে থাকার মানসিকতা। প্রতিটি বছর আমাদের দেয় নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা আর নতুন করে পথ চলার অনুপ্রেরণা। সাত বছরের এই পথচলা শুধুই সাতটি বছরের গল্প নয়, এ যেন অসংখ্য অনুভূতি, অগণিত স্মৃতি আর এক অদৃশ্য বন্ধনে বাঁধা এক পরিবারের গল্প। তাই বিসর্জনের বিষণ্ণতা যতই গভীর হোক, তার মধ্যেই লুকিয়ে থাকে নতুন করে ফিরে পাওয়ার আনন্দ। মা চলে যান কৈলাসে, কিন্তু রেখে যান ভালোবাসা, স্মৃতি আর আগামী বছরের প্রতীক্ষা।

আবারও অপেক্ষা শুরু

আবারও দিন গোনা

আবারও নতুন স্বপ্ন, নতুন আয়োজন…

আবারও সেই চেনা মুখগুলোর সঙ্গে মিলিত হওয়ার আকুলতা। বিসর্জন মানেই বিদায় নয়, বিসর্জন মানেই আবার ফিরে আসার প্রতিশ্রুতি।

আসছে বছর আবার হবে, মা আসবেন, আমরা আবার এক হব, আর নতুন করে রচিত হবে আমাদের ভালোবাসা ও আবেগে মোড়া আরও একটি অধ্যায়।

লেখক: সভাপতি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।