বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ঢাকা কলেজে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করুন

Author

মোঃ শরীফুল ইসলাম , Dhaka Central University, Dhaka College Campus, Dhaka.

প্রকাশ: ১৩ মে ২০২৬ পাঠ: ২৯ বার

বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা কলেজ অন্যতম। উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে এখানে প্রায় ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। সময়ের সঙ্গে শিক্ষার্থীর সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেলেও ক্যাম্পাসের নিরাপত্তা ও সেবার মান সেই তুলনায় কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিবছর হাজারো শিক্ষার্থী জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ঢাকা কলেজে আসে। তাই একটি নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ঢাকা কলেজ বর্তমানে নানা সমস্যায় জর্জরিত, যার মধ্যে বহিরাগতদের অবাধ প্রবেশ অন্যতম। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলমান থাকলেও এখনো কার্যকরভাবে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। বর্তমানে ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ অনেক সময় স্বাভাবিক শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। অভিযোগ রয়েছে, কিছু বহিরাগত ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এমনকি বিভিন্ন হল থেকে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনাও শোনা যায়, যার ফলে সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগে।

তাই ঢাকা কলেজ প্রশাসনের প্রতি বিনীত আহ্বান, ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হোক। পাশাপাশি প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নজরদারি, নিরাপত্তাকর্মী বৃদ্ধি এবং সিসিটিভি পর্যবেক্ষণ জোরদার করা প্রয়োজন। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অনুমোদিত দর্শনার্থী ছাড়া অন্য কারো অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবি।

ঢাকা কলেজের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ রক্ষা করতে হলে বহিরাগত নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

মোঃ শরীফুল ইসলাম, শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ঢাকা কলেজ, ঢাকা

লেখক: কার্যনির্বাহী সদস্য, ঢাকা কলেজ।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।