বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

পাকা রাস্তা করার আবেদন।

Author

মোঃ শরীফুল ইসলাম , Dhaka Central University, Dhaka College Campus, Dhaka.

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ পাঠ: ৫৫ বার

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের পশ্চিম জাওয়ার পীর বাড়ি থেকে দশদরুন কান্দা রাস্তার বর্তমানে বেহাল দশা। অসংখ্য যানবাহন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। অথচ দীর্ঘদিন ধরে রাস্তাটি কর্দমাক্ত থাকায় যানবাহন ও মানুষের চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। অনেক দিন ধরে রাস্তাটা পাকা না হওয়ায় জনদুর্ভোগে পরিণত হয়েছে। রাস্তাটি কর্দমাক্ত থাকার কারণে সম্প্রতি, আমন ধানের চারা রোপণের মৌসুমে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। বর্ষাকালে বৃষ্টিপাতের ফলে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যার ফলে

প্রতিদিন শত-শত সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, অসুস্থ রোগী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে স্বাভাবিক ভাবে হেঁটে চলাফেরাও অত্যন্ত কঠিন হয়ে পড়ছে । এই রাস্তা দিয়ে শুধু পশ্চিম পাড়ার মানুষ চলাচল করে না, বরং পশ্চিম জাওয়ার গ্রামের পাশাপাশি ধলা ইউনিয়নের বেশ কয়েকটি গ্ৰামের মানুষ প্রতিনিয়ত

যাতায়াত করতে হয়। গর্ভবতী নারী, বয়স্ক মানুষ ও অসুস্থ পথচারী দের জন্য এ সড়কে চলাচল করা অত্যন্ত কষ্টদায়ক হয়ে পড়ছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তার বেহাল দশা আরও প্রকট হয়ে ওঠে। বৃষ্টির পানি জমে গর্তগুলো আড়াল হয়ে যায়, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। অনেক সময় যানবাহন বিকল হয়ে পড়ে এবং কৃষকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় । কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করণে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি পায়। এই সড়কটি শুধু যাতায়াতের পথ নয় বরং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেরও প্রধান মাধ্যম। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও, সড়কটির টেকসই সংস্কারের উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। ফলাফল স্বরূপ, জনগণের দুর্ভোগ কমার পরিবর্তে প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে । একটি উন্নত সড়ক শুধু মানুষের যাতায়াত সহজ করবে না, বরং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বহুগুণ কিন্তু সেই অনুযায়ী বাড়েনি জীবন যাত্রার মান। একটি দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। গ্রামাঞ্চলের উন্নয়ন ব্যতিরেকে একটি দেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করাও মুশকিল। একটি দেশ তখনই উন্নতির শীখরে পৌঁছাতে পারে যখন প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো উন্নত হয়। তাই অতি দ্রুত রাস্তাটি পাকা করার কাজ শুরু করা হোক। গ্ৰামবাসীর চলাচলের সুবিধার্থে রাস্তাটি দ্রুত পাকা করে জনদুর্ভোগ লাঘবের জন্য তাড়াইল উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিঃদ্রঃ এই লেখাটা (14/8/26) ইং তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে।

মোঃ শরীফুল ইসলাম শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।

 

লেখক: কার্যনির্বাহী সদস্য, ঢাকা কলেজ।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।