উপলব্ধি
- শৈশব হাতড়াতে দেখি;
ভরদুপুরে কানামাছি, আর
সন্ধ্যায় টলে টলে ঘুম।অথচ আমাকে উঠোনে ফেলে,
আজ, অনায়াসে কেটে গেলো
রাতের দুই-তৃতীয়াংশ।পশ্চিমের অন্ধকার আকাশে জ্বলন্ত চাঁদ
সে যেন আমার অন্তরের কালিমা স্বীকৃত,গোর থেকে আসা-
ঝি ঝি পোকার আওয়াজ,
পাগলা বাতাসে হিম করা শরীর,
আর হাসনাহেনার উৎকট গন্ধ বলে-সাদা-কালো স্ক্রীনে গেঁথে রাখা মগজ,
আর বন্ধু আড্ডায় অট্টহাস্য মন
তোমার ঘুমাতে ভুলেছে ।আর তোমাকে ভুলেছে সকালের সূর্য,
সন্ধ্যার চড়ুই, ভোরের শিশির,
আর কাবা প্রতিকৃত জায়নামাজ।~ উপলব্ধি
বিনতে আব্দুস সালাম
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
