বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নিশ্চল কলেবর

Author

বিনতে আব্দুস সালাম , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ পাঠ: ৪২ বার

নিশ্চল কলেবর

আমার ভাঙা দরজার হাতলে –
তুমি যত্নে রাখো ফুলগুলো,
প্রতিদিনের এই চিত্র-
আজ, এক দুই করে প্রায়- ছয় মাস।

আমি ওদিকে চাইলে দেখি-
গোলাপের মুক্ত দৃশ্যপটে তোমার ব্যাকুল চাহনি,
বকুলের মালায় মাখা মৃদু আহবান, আর
নীরস বেলীতে রুদ্ধ, এক অবলুপ্ত কন্ঠ।
দেখি, শুকনো বর্নহীন কাঠগোলাপে – তোমার হারানো অস্তিত্ব
সাথে না ফেরার অপারগতা।

অথচ আমার হৃদয়ে তখন মরুর তৃষ্ণা,
দ্রোহের আগুনে সিদ্ধ -প্রেম,
অন্তরের প্রচন্ড তাপদাহে, শান্ত নদীকে পোড়ানোর উগ্রতা।
যেন বছরের পর বছর জমানো ক্ষোভ!

এই দুঃখ, বিরুদ্ধ, শাসনে – শিথিল, নিশ্চল কলেবরকে ভাঙতে, তাই তুমুল জলোচ্ছ্বাস এর আকাঙ্ক্ষা-
তোমার শান্ত, কোমল চাহনি দেখে, পুলক অনুভব করেনি।

লেখক: সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।