বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

সোলার প্যানেল

Author

রূপালী আক্তার , Islamic University

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ পাঠ: ২৩ বার

সোলার প্যানেল

বর্তমান সময়ে বাংলাদেশে লোডশেডিং ও বিদ্যুৎ সংকট একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিদ্যুতের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পেলেও গ্যাস ও জ্বালানি সংকট, উৎপাদন ঘাটতি এবং বিদ্যুৎকেন্দ্রগুলোর পর্যাপ্ত সক্ষমতার অভাবে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। বিশেষ করে গরম মৌসুমে শীতাতপ নিয়ন্ত্রণ, শিল্পকারখানা ও কৃষিকাজে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় চাপ আরো বৃদ্ধি পায়। দেশের বিদ্যুৎ চাহিদা কমাতে সোলার প্যানেল ব্যাপকভাবে ব্যবহার করা হলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে। সরকারি অফিস, আদালত, বাসাবাড়িতে সৌরবিদ্যুতের ব্যবহার অনেকাংশে বিদ্যুৎ সংকট কমাবে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। সরকার যদি সোলার শক্তিকে উৎসাহিত করে, তাহলে এটি জাতীয় বিদ্যুৎব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনতে সক্ষম হবে।

রূপালী আক্তার
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

লেখক: সম্পাদকীয় পর্ষদ সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩০ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।