শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ফুটপাত দখলমুক্ত চাই

Author

তামিম নূরানী প্রেমা , ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬ পাঠ: ৪৬ বার

ফুটপাত দখলমুক্ত চাই

 

ফুটপাত মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য নির্মিত হলেও ঢাকা শহরের বিভিন্ন স্থানের ফুটপাতগুলো এখন ঝুঁকির মুখে। অবৈধ দোকানপাটের বিস্তার এবং নির্বিচারে ফুটপাতে যানবাহন চলাচল পথচারীদের নিরাপদ যাতায়াতকে হুমকির মুখে ফেলছে। বিশেষ করে ফার্মগেট ও তেজগাঁওয়ের আশপাশের এলাকায় ফুটপাত অবৈধ দোকানপাটের দখলে থাকায় সাধারণ মানুষ মহাসড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি ক্রমেই বাড়ছে।

যদিও মাঝেমধ্যে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়, তবে এসব উদ্যোগের সুফল বেশিদিন স্থায়ী হয় না। কয়েক ঘণ্টা কিংবা এক-দুই দিনের মধ্যেই ফুটপাত আবার অবৈধ দোকানপাটের দখলে চলে যায়।

তবে সব ধরনের অস্থায়ী দোকানপাট একযোগে উচ্ছেদ করা হলে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীরা জীবিকা নির্বাহের ক্ষেত্রে অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারেন। তাই এ সমস্যার সমাধানে সরকারকে একটি বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। সপ্তাহের এক বা দুই দিন নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত স্থানে এসব ক্ষুদ্র ব্যবসায়ীকে দোকান বসানোর সুযোগ দেওয়া যেতে পারে। এতে একদিকে যেমন তাদের জীবিকা নির্বাহের পথ সংকুচিত হবে না, অন্যদিকে পথচারীদের নির্বিঘ্নে চলাচলও নিশ্চিত করা সম্ভব হবে। কেননা জননিরাপত্তা ও জীবিকার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠাই হওয়া উচিত এ সমস্যার টেকসই সমাধানের মূল লক্ষ্য।

লেখক: প্রশিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৫ অক্টোবর ২০২৬ তারিখে দৈনিক খবরের কাগজ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।