বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ গঠন: সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া।
সোমবার (১০ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা মো. জাহানুর ইসলাম ও স্থায়ী পর্ষদের মুখপাত্র মাহদী হাসান মজুমদার কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইশা সুলতানা সাদিয়া।
২০২৬-২৭ কার্যবর্ষের ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় পর্ষদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন: সহ-সভাপতি: আবু সাকিব মো. নাজমুল হক (জাতীয় বিশ্ববিদ্যালয়), যুগ্ম-সাধারণ সম্পাদক: রাকিব হোসেন (ঢাকা কলেজ), সাংগঠনিক সম্পাদক: মো. ইয়াসিন আরাফাত বিজয় (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সহ-সাংগঠনিক সম্পাদক: মো. আসাদুল হক আসাদ (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), অর্থ সম্পাদক: মাহমুদুল হাসান শাকিব (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), উপ-অর্থ সম্পাদক: হুরনি মদিনা লিসা (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), দপ্তর সম্পাদক: জান্নাতুল মুশরাত জেবিন (ইডেন মহিলা কলেজ), উপ-দপ্তর সম্পাদক: মো. জাহিদ হাসান (ইসলামী বিশ্ববিদ্যালয়), আইন বিষয়ক সম্পাদক: মো. রেদোয়ান (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: আশিক খান (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক: মেহেদী হাসান (ঢাকা কলেজ), প্রচার সম্পাদক: আফিয়া আলম (ইসলামী বিশ্ববিদ্যালয়), উপ-প্রচার সম্পাদক: মো. রনি চৌধুরী (বেসরকারি বিশ্ববিদ্যালয়), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোহাম্মদ নুর হোসেন নয়ন (জাতীয় বিশ্ববিদ্যালয়), সম্পাদকীয় পর্ষদ সদস্য: মেহরাব হোসেন (বরিশাল বিশ্ববিদ্যালয়), মাকরুহ তাসনিম (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), সুমাইয়া আক্তার (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও মো. হাসিবুল হাসান হিমেল (ঢাকা কলেজ)।
নবমনোনীত সভাপতি মো. রুহুল আমিন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের তারুণ্যনির্ভর সর্ববৃহৎ বুদ্ধিবৃত্তিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশব্যাপী তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের তরুণ কলাম লেখকেরা জাতীয় পত্রিকাগুলোতে সমাজ থেকে কুসংস্কার, অজ্ঞতা, অন্যায়, শোষণ ও দুর্নীতি দূরীকরণে নিয়মিত গঠনমূলক লেখালেখি করছেন। একই সাথে জাতীয় ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করে সাধারণ মানুষকে সচেতন করে তুলছেন। নতুন লেখক তৈরি, লেখার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। তরুণ লেখকদের এই বুদ্ধিবৃত্তিক লড়াইকে আরও বেগবান করতে এবং সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে আমি সাবেক দায়িত্বশীল, বর্তমান সদস্য, প্রবীণ সাংবাদিক-কলামিস্ট এবং সকল শুভানুধ্যায়ীের সার্বিক সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি।
নবমনোনীত সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া বলেন, দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের একটি সুসংগঠিত বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মের আওতায় এনে তাদের মেধা ও চিন্তাশক্তিকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, একটি সচেতন ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে তরুণদের চিন্তা, কলম ও মেধার কোনো বিকল্প নেই। সেই বিশ্বাসকে ধারণ করেই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে রূপান্তর করে একটি জ্ঞানসমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এগিয়ে যেতে চায়।
সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি। বর্তমানে দেশের ২৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে দেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি।
বার্তা প্রেরক-
মাহদী হাসান মজুমদার
মুখপাত্র, স্থায়ী পর্ষদ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম
