বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

এআই অগ্রযাত্রা: সুযোগ ও চ্যালেঞ্জ

Author

হাবিব আল মিসবাহ , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৫ পাঠ: ৩৩ বার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বজুড়ে প্রযুক্তিগত অগ্রগতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশ থেকে দেশ, প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান—সকলেই চাইছে এআই-কে আরও উন্নত করতে, একে অপরকে ছাড়িয়ে যেতে।

এআই প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে, যা স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা ও শিল্পখাতে বিপ্লব ঘটাচ্ছে। জটিল সমস্যার দ্রুত সমাধান মিলছে, উৎপাদনশীলতা বাড়ছে, গবেষণায় নতুন দ্বার খুলছে, এবং মানুষের জীবন আরও সহজতর হচ্ছে। তবে, এই অগ্রযাত্রার কিছু নেতিবাচক দিকও লক্ষ্য করা উচিত।

এআই দ্বারা পরিচালিত স্বয়ংক্রিয় ব্যবস্থা অনেক চাকরি হ্রাস করছে, যা বৈশ্বিক কর্মসংস্থানের জন্য হুমকি। অত্যাধিক নির্ভরশীলতার ফলে মানুষ চিন্তা করার প্রবণতা হারাচ্ছে। লেখালেখি, চিত্রকলা, সংগীত ও অন্যান্য সৃজনশীল কাজে এআই ব্যবহারের ফলে মৌলিক চিন্তার জায়গা সংকুচিত হচ্ছে। অনেকেই এআই-নির্ভর হয়ে পড়ছে, যার ফলে নতুন ধারণা বা উদ্ভাবনী চিন্তার পরিমাণ কমে যাচ্ছে।

প্রযুক্তির অগ্রগতি প্রয়োজন, তবে মানুষের সৃজনশীলতা যেন হারিয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। এআইকে সহায়ক হিসেবে ব্যবহার করাই হবে বুদ্ধিমানের কাজ।

 

হাবিব আল মিসবাহ

শিক্ষার্থী: আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

মোবাইল: 01611563819

মেইল: hmh42242@gmail.com

লেখক: দপ্তর সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।