ফুটপাতে ঢাকনা বিহীন ম্যানহোল
ফুটপাতে ঢাকনা বিহীন ম্যানহোল
ময়মনসিংহ নগরীর ব্যস্ত সড়ক কাঁচিঝুলি, গোলাপজান রোড যা ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন। দীর্ঘ দুই মাস ধরে ম্যানহোলের ঢাকনা নেই, যা পথচারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চলাচলের সময় পা ফসকে ম্যানহোলের ভেতর পড়ে যাওয়া বিচিত্র নয়। এভাবে ম্যানহোলে পড়ে আহত অথবা মৃত্যু পর্যন্ত হতে পারে। ঢাকনাবিহীন ম্যানহোল পথচারীদের জন্য মরণ ফাঁদ। এসব ম্যানহোল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। অতএব নাগরিকদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ম্যানহোলের ঢাকনার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আল ইমরান, শিক্ষার্থী, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ
লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৪ অক্টোবর ২০২৬ তারিখে
দৈনিক ইত্তেফাক
পত্রিকায় প্রকাশিত।
