শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ঢাকনাবিহীন ম্যানহোলে ঝুঁকিতে পথচারী

Author

আল ইমরান , আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ পাঠ: ৪৭ বার

ঢাকনাবিহীন ম্যানহোলে ঝুঁকিতে পথচারী

ময়মনসিংহ নগরীর ৩ নম্বর ওয়ার্ডের ব্যস্ততম কাঁচিঝুলি ও গোলাপজান রোডের ফুটপাথে দুই মাস ধরে ম্যানহোলের ঢাকনা নেই। এতে প্রতিদিন চলাচলকারী পথচারী, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীরা দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন। অসাবধানতাবশত কেউ ম্যানহোলে পড়ে গুরুতর আহত হতে পারেন, এমনকি প্রাণহানিও ঘটতে পারে।

এ ছাড়া খোলা ম্যানহোল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। জমে থাকা নোংরা পানি মশার বংশবিস্তারের ঝুঁকিও বাড়াচ্ছে। তাই জননিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে ম্যানহোলের ঢাকনা স্থাপন এবং নিয়মিত নজরদারি করা প্রয়োজন।

● আল ইমরান

ময়মনসিংহ

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৫ অক্টোবর ২০২৬ তারিখে সময়ের আলো পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।