শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ম্যানহোল

Author

আল ইমরান , আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ পাঠ: ৫১ বার

ময়মনসিংহ নগরীর ব্যস্ত সড়কগুলোর একটি কাঁচিঝুলি এলাকার গোলাপজান রোড। এটি ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন। এই সড়কের ফুটপাতে একটি ম্যানহোল প্রায় দুই মাস ধরে ঢাকনাবিহীন অবস্থায় রয়েছে। এতে পথচারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই সড়ক ও ফুটপাত দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। তাঁদের মধ্যে শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরাও রয়েছেন। সামান্য অসাবধানতায় যে কেউ ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে গুরুতর আহত হতে পারেন। এমনকি প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

এক কারণে ম্যানহোলটি পথচারীদের জন্য রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে।

ঢাকনাবিহীন ম্যানহোল থেকে দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশও দূষিত হচ্ছে। পাশাপাশি নোংরা ও জমে থাকা পানিতে মশার বংশবিস্তার ঘটতে পারে, যা ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ায়। সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ম্যানহোলটিতে অবিলম্বে ঢাকনা বসানোর জন্য ময়মনসিংহ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। একই সঙ্গে নগরীর অন্য কোথাও ঢাকনাবিহীন ম্যানহোল থাকলে সেগুলোও দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

আল ইমরান

শিক্ষার্থী, আনন্দমোহন কলেজ

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৪ অক্টোবর ২০২৬ তারিখে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।