শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

অরাজকতা রোধ করুন

Author

মিথিলা আক্তার , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ পাঠ: ৬ বার

উত্তর বালিয়াতলী গ্রামের একজন নাগরিক হিসেবে গভীর উদ্বেগ ও দায়িত্ববোধ থেকে জানাচ্ছি বর্তমানে আমাদের সমাজে অরাজকতা, দুর্নীতি, মারামারি,হানাহানি ও দলাদলির মতো নেতিবাচক প্রবনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সামাজিক অবক্ষয়, বিভেদ,ভয়ভীতি ও অসুস্থ প্রভাবের এক জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এমন এক পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষ ন্যায়সঙ্গত কথা বলতেও দ্বিধাগ্রস্ত হয়,প্রশাসনিক লেকজনও এলাকার সংস্কার ও শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নিতে ভয় অনুভব করে নিশ্চুপ থাকেন। এসব কর্মকাণ্ড শুধু সামাজিক পরিবেশ নষ্ট করছে না, ভবিষ্যত প্রজন্মের জন্যও এক ভয়ংকর উদাহরণ তৈরি করছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো,যে তরুণ সমাজ আগামী দিনে নেতৃত্ব দিবে তারাই দিনের পর দিন এলাকায় বোমাবাজি, সন্ত্রাসী করে চলছে। তরুণ সমাজ তাদের শিক্ষা, চিন্তাশক্তি ও ভবিষ্যত সম্ভাবনা নিয়ে এক মূহুর্তের জন্যও ভাবে না। সন্ত্রাসী,বোমাবাজির পিছনে তাদের একমাত্র উদ্দেশ্য হলো মানুষকে আতঙ্কে রাখা। তারা নিজেরাও এক মুহূর্তের জন্য ভাবে না তারা কোন পথে যাচ্ছে। তাদের এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্ক, অনিশ্চিয়তা,ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। এতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ক্রমেই বিপর্যস্ত হয়ে উঠছে।অনেক ক্ষেত্রেই দেখা যায় সত্যের পরিবর্তে মিথ্যা,ন্যায়ের পরিবর্তে প্রভাব,সততার পরিবর্তে স্বার্থপরতা স্থান করে নিয়েছে। এ অবস্থার পরিবর্তনে যেসব পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি- এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক তৎপরতা ও নজরদারি বৃদ্ধি করতে হবে।মারামারি, হানাহানি, সন্ত্রাস ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া। সকল দল মত নির্বিশেষে এলাকার উন্নয়ন ও শান্তির স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করা।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সমাজ পরিবর্তনের শক্তি সমাজের মানুষের হাতেই নিহিত রয়েছে। যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে। তিন জেলার সীমান্তবর্তী এই গুরুত্বপূর্ণ জনপদ চাইলে উন্নয়ন, সৌহার্দ্য ও মানবিকতার এক অনন্য উদাহরণ হতে পারে। বিভেদ নয় ঐক্য,হিংসা নয় ভালেবাসা,দুর্নীতি নয় সততা।এই মূল্যবোধ প্রতিষ্ঠিত হলেই সৌন্দর্য, সততা,মানবিকতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

লেখক: উপ- প্রচার সম্পাদক, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ২৬ এপ্রিল ২০২৬ তারিখে আমাদের সময় পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।