বৃষ্টির আগে সচেতনতা জরুরি
বর্ষার আগমন একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্যর অংশ অন্যদিকে এটি সতর্কবার্তারও প্রতীক। প্রকৃতি যতটা সৌন্দর্য প্রদর্শন করে তার সঙ্গে আনতে পারে অনাকাঙ্ক্ষিত বিপদ। বর্ষার আগমন যেন আমাদের প্রকৃতির জন্য একটি সতর্কবার্তা। বিভিন্ন স্থানে বৃষ্টির ফোটা ভয়াবহ রূপ ধারণ করে হতে পারে ঝড়,বন্যাসহ নানা দুর্যোগ। বৃষ্টির আগে সচেতন হওয়া কেবল প্রয়োজন নয়,বরং এটা আমাদের দায়িত্ব।অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা বেড়ে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকে। বিভিন্ন স্থানে সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চলার অসুবিধা সৃষ্টি হয় ও নানা দূর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। তাই বৃষ্টি আসার আগেই কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। সরকারি ভাবে ড্রেন পরিষ্কার করা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা গঠন করা, ভাঙা রাস্তাঘাট মেরামত করা ইত্যাদি। এছাড়া আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে পানি জমে না থাকে, নালাগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে যাতে পানি সহজে নিষ্কাশন হতে পারে, এবং প্রয়োজনীয় ঔষধ, শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করে রাখতে হবে। বন্যা বা অতিরিক্ত বৃষ্টিপাতের সময় যেন কোনো দূর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।প্রতিবছর আমরা দেখতে পাই বৃষ্টির সময়ে টানা ৩০ মিনিট বা ১ ঘন্টা বৃষ্টি হলেই শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায় এবং জনজীবনে দুর্ভোগ বাড়ায় এর থেকে রক্ষা পাওয়ার জন্য সরকার ও প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগই পারে বর্ষাকালীন দুর্ভোগ অনেকাংশে কমিয়ে আনতে।
লেখক পরিচিত :-
নাম: মিথিলা জসিম তন্নি।
বিভাগ: বাংলা।
শিক্ষার্থী,ইডেন মহিলা কলেজ,ঢাকা।
মোবাইল: 01614510294
ইমেইল:mithilajasim@gmail.com
