রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

অশ্রু আর ভালোবাসার আল্পনা, ইডেন কলেজের এক নক্ষত্রের বিদায়ী সংবর্ধনা।

Author

মিথিলা আক্তার , ইডেন মহিলা কলেজ

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ পাঠ: ৫ বার

বিদায় মানেই শেষ নয়, বিদায় হলো স্মৃতির আঙিনায় এক নতুন অধ্যায়ের সূচনা। হৃদয়ের সবটুকু আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার ছোঁয়ায় গত ১৫ অক্টোবর ঢাকার ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগে আয়োজন করা হয়েছিল এক বর্ণিল ও অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা। বিভাগের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, সকলের প্রিয় অধ্যাপক মেহেরুন্নেসা মেরি ম্যামের বিদায় উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পুরো বিভাগ যেন পরিণত হয়েছিল এক পরম মায়াময় পরিবারে। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত এবং গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানটি উন্মোচন করা হয়।এরপরই শুরু হয় শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের পর্ব। সকল বর্ষের ছাত্রীরা একে একে মঞ্চে এসে প্রিয় ম্যামকে নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ম্যামের স্নেহ ও ভালোবাসার কথা বলতে গিয়ে ছাত্রীদের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।অনুভূতি শেয়ার পর্ব শেষে শুরু হয় উপহার প্রদান। বিভাগ এবং সকল বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রিয় মেহেরুন্নেসা মেরি ম্যামের হাতে ভালোবাসার নানা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়।গিফট দেওয়ার পরপরই এই ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করতে মেহেরুন্নেসা মেরি ম্যামকে সাথে নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের এক প্রাণবন্ত ফটো সেশন অনুষ্ঠিত হয়। ফটোসেশনের পরই আসে সুরের মূর্ছনা। বাংলা বিভাগের শিক্ষার্থীরা তাদের প্রিয় ম্যামের উদ্দেশ্যে চমৎকার গান পরিবেশন করেন। গান শেষ হতেই শুরু হয় আনন্দমুখর পর্ব। বিদায়ী ম্যামকে সাথে নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কেক কাটেন।কেক কাটার পর আবারও শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এবার শিক্ষার্থীরা মেহেরুন্নেসা মেরি ম্যামকে উৎসর্গ করে চমৎকার কবিতা আবৃত্তি এবং একের পর এক সুমধুর গান পরিবেশন করে।শিক্ষার্থীদের পরিবেশনার পর আসে এক বিশেষ চমক। বিভাগের শ্রদ্ধেয় শ্রাবণী ম্যাম বিদায়ী ম্যামের উদ্দেশ্যে সমবেত কণ্ঠে একটি বিশেষ গান পরিবেশন করেন, যা পুরো ক্লাসরুমে এক অন্যরকম আবেগঘন আবহের সৃষ্টি করে। সাংস্কৃতিক পর্বের পর শুরু হয় শিক্ষকদের স্মৃতিচারণ। বাংলা বিভাগের প্রত্যেক শিক্ষক অধ্যাপক মেহেরুন্নেসা মেরি ম্যামের সাথে কাটানো দীর্ঘ কর্মজীবনের সোনালী দিনগুলোর কথা স্মরণ করেন এবং তাঁর অনন্য ব্যক্তিত্বের কথা তুলে ধরতে গিয়ে একে একে সব শিক্ষকরা অশ্রুসিক্ত হয়ে পরেন যা পুরো ক্লাসরুমে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।স্মৃতিচারণ পর্ব শেষে মঞ্চে দাঁড়িয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন বিদায়ী নক্ষত্র অধ্যাপক মেহেরুন্নেসা মেরি ম্যাম। তিনি তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক বিদায়ী বক্তব্য দেন।অনুষ্ঠানের সর্বশেষ ও সমাপনী বক্তব্য নিয়ে আসেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সারাহ শিমুল ম্যাম। তিনি মেহেরুন্নেসা মেরি ম্যামের ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য কামনা করেন এবং শিক্ষকদের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে মূল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আনুষ্ঠানিক বক্তব্য পর্ব শেষ হওয়ার পর শুরু হয় এক চমৎকার ভোজন আয়োজন। বিদায়ের বিষাদ ভুলে শিক্ষক এবং শিক্ষার্থীরা সবাই দুপুরের খাবার খেতে বসেন। অনুষ্ঠানের চমৎকার ব্যবস্থাপনা অনুযায়ী প্রথমে শিক্ষকদের খাবারের ব্যবস্থা করা হয় সামান্য ভুলত্রুটি হওয়ার কারণে শিক্ষকদের খাবারের থেকেই শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করা হয়। কোনো প্রাতিষ্ঠানিক দূরত্ব বা দেয়াল ছাড়াই, একই পরিবেশে বসে শিক্ষক-শিক্ষার্থীদের এই খাওয়া-দাওয়ার ব্যাপারটা আরও একবার প্রমাণ করে ইডেন কলেজের বাংলা বিভাগের মধ্যকার সুন্দর ও গভীর সুসম্পর্ক। এই ভোজনপর্বটি কেবল আহারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি হয়ে উঠেছিল গল্প আর হাসির এক অন্যরকম আড্ডা। যা স্পষ্ট করে তোলে, এই বিভাগের শিক্ষকেরা কেবল ক্লাসরুমের শিক্ষকই নন, বরং তারা শিক্ষার্থীদের পরম বন্ধু ও অভিভাবক। এই বন্ধুত্বসুলভ ও সৌহার্দ্যপূর্ণ আচরণ অনুষ্ঠানটিকে পূর্ণতা দেয় এবং অত্যন্ত সুন্দর ও সফলভাবে বিদায় উৎসবের সমাপ্তি ঘটে।

লেখক: উপ- প্রচার সম্পাদক, ইডেন মহিলা কলেজ।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।